
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবি ও হুমকির ঘটনাকে ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে চাঁদা চেয়ে হুমকির বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে এই গ্রুপ কাজ করছে। এটি একটি ভুয়া গ্রুপ। ই-মেইলে যেসব বিকাশ নম্বর দেওয়া হয়েছে, তার সূত্র ধরে তিন-চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তারা কিছুই জানে না। তারা সম্পূর্ণ নির্দোষ। এ ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই।’
ঠিক কতটি দূতাবাসে এ ধরনের ই-মেইল পাঠানো হয়েছে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তিন-চারটি দূতাবাসের পাশাপাশি সরকারি কয়েকটি দপ্তরেও চাঁদা চেয়ে ই-মেইল পাঠানো হয়েছে।
এটি নিছক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা, এটি পূর্বশত্রুতা বা দেশের ভাবমূর্তি (ইমেজ) নষ্ট করার জন্য করা হয়েছে। সরকারকে বিব্রত করার জন্যও এটি করা হতে পারে।’
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যেকোনো ঘটনা ঘটলেই সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখি। আমরা আশাবাদী যে দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করব। যারা এর সঙ্গে জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনার বড়িবাড়ি ইউনিয়নে এনসিপির কোনো কমিটি অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছে দলটির জেলা শাখা। তাই হুমায়ুন কবির ও ফরহাদ মিয়াকে বহিষ্কারের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে। এর আগে জেলা সদস্যসচিবের নামে তাঁদের স্থায়ী বহিষ্কারের বিজ্ঞপ্তি ছড়ানো হয়।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার মুহতামিম ও শিক্ষককে আটক করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলিশাকুন্ডি...
৩৪ মিনিট আগে