রাজধানীর মগবাজারের তাকওয়া হাসপাতালের পাশে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, আগুনের সূত্রপাত হয়েছে হোটেলের ডেস বোর্ড থেকে। অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হলেও এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিবারণে কাজ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামের এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের ভোগাই ব্রিজ-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট আগে
গুরুদাসপুরে নারীসহ (৩৮) এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার হামলাইকোল গ্রামের একটি ঘরে নারীসহ ওই যুবদল নেতাকে অবরুদ্ধ করেন স্থানীয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
৯ মিনিট আগে
বগুড়ার ধুনটে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিচারের দাবিতে এক শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রদের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে ১১ মে যৌন নিপীড়নের শিকার ছাত্র (১৪) বাদী হয়ে ধুনট....
২৪ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদ লাগোয়া কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইদ্রিস। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী...
২৯ মিনিট আগে