সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাস ও সহিংসতারোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে সরকার।
আজ সোমবার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপো এলাকায় নব স্থাপিত স্মৃতিস্তম্ভে হলি আর্টিজান হামলায় নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
২০১৬ সালের পয়লা জুলাই হলি আর্টিজান বেকারিতে অপ্রত্যাশিত হামলায় নিহত ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রস্তুতিমূলক সমীক্ষা টিমের ৭ জাপানি নাগরিকের স্মৃতির প্রতি আজ সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।
হলি আর্টিজান হামলায় নিহত জাপানি নাগরিক এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁদের মৃত্যুতে শুধু পরিবার এবং জাপানই নয়, বিশ্ববাসীও ম্যাস র্যাপিড ট্রানজিট বিশেষজ্ঞদের হারিয়েছে।
অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা’র পক্ষে বক্তব্য রাখেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোন্ডা তারো। এছাড়াও বক্তব্য রাখেন জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিতো, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের আর প্রিয় ক্যাম্পাসে ফেরা হলো না। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা।
১৮ মিনিট আগে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোটরসাইকেল আরোহী জামান আহমেদকে (৪২) মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আহত রিয়াদ হোসেনও মারা যান।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
৭ ঘণ্টা আগে