Ajker Patrika

ছাত্রদল নেতা জনি হত্যা মামলা: গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি কালাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৫: ৫৭
ছাত্রদল নেতা জনি হত্যা মামলা: গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি কালাম
প্রতীকী ছবি

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশন অনুযায়ী তাঁকে আমরা তুলে এনেছি। পরে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।’

তিনি আরও বলেন, ‘খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে তুলে আনা হয়েছে।’

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি গাজীপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁর সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও তুলে নেওয়া হয়েছিল।

অভিযোগ রয়েছে, ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় ৬২ জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত