
বুয়েটছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের পর তাঁর খুনের পেছনে ‘মাদকাসক্তির’ সম্পর্ক থাকার যে কথা র্যাব বলেছে, তাতে এই হত্যাকাণ্ডের তদন্ত বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তাঁর বাবা কাজী নুর উদ্দিন।
আজ সোমবার বুয়েট ক্যাম্পাসে ফারদিন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তিনি।
ফারদিনের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নুর উদ্দিন বলেন, ‘আমার তিন সন্তানের কেউ ধূমপান পর্যন্ত করে না। আমার সন্তান বুয়েটের ক্যাম্পাসে ছিল, উদ্ভাসের শিক্ষক ছিল, বিশ্বসাহিত্য কেন্দ্রে যেত। কেউ বলতে পারেনি সে ধূমপান করত। যে ব্যক্তি ধূমপান করে না, সে কখনো ফেনসিডিল আসক্ত হতে পারে না। আর এই মাদকের বিষয়টাকে সামনে এনে তদন্ত বাধাগ্রস্ত করা হয়েছে। সত্যি বিষয়টা বের করতে হবে- কি কারণে তাঁকে বুশরার কাছে যেতে হলো।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখছি। তাঁরা দায়িত্বশীল তদন্ত করবেন। কারণ আমার সন্তান কারও শত্রু নয়। এমনকি আমার পেশাগত জীবনেও কোনো শত্রু তৈরি করিনি। র্যাব, ডিবি, পিবিআইয়ের ওপর আমি আস্থা রাখতে চাই। আমি কখনো চাই না আমার আস্থা ভেঙে যাক। তাঁরা তদন্ত করে প্রকৃত খুনিদের চিহ্নিত করবেন। তাঁরা আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছেন। তবে আমাদের এখন পর্যন্ত কোনো আপডেট জানাননি।’
বুয়েটের শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন ফারদিনের পরিবারের সদস্য ও সহপাঠীরা।
লিখিত বিবৃতিতে তাঁরা বলেন, ‘ইতিমধ্যে ফারদিনের মরদেহ উদ্ধারের সাত দিন অতিবাহিত হয়ে গেছে। প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের বরাতে জানা যায়, এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী চিহ্নিত হয়নি এবং হত্যার কারণ এখনো পরিপূর্ণভাবে উদ্ঘাটিত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তের ওপর আমরা আস্থাশীল। আমরা বিশ্বাস করি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে ফারদিন হত্যার তদন্ত চালিয়ে যাবেন এবং দ্রুততম সময়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসবেন।’
ফারদিনের সহপাঠী মাশিয়াত জাহিন বলেন, ‘ফারদিন জ্ঞান চর্চা করত। মাদকের সঙ্গে সে জড়িত ছিল এটা আমাদের কাছে ইরিলিভেন্ট মনে হচ্ছে। এ কারণে যাতে তদন্ত বাধাগ্রস্ত না হয়।’ আরেক সহপাঠী শরিফুজ্জামান শফি বলেন, ‘ফারদিন কখনো ধূমপান করত না। সুতরাং মাদকের খোঁজে সে গেছে এটা ভিত্তিহীন। আমরা আমাদের সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
গত ৪ নভেম্বর ফারদিন নিখোঁজ হওয়ার পর তাঁর বাবা ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ নভেম্বর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
৮ মিনিট আগে
রংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১০ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ইউনিয়ন ব্যাংকের ২২ কোটি টাকার খেলাপি ঋণ এবং ওয়াসার অধিগ্রহণ করা জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, তাঁকে চেয়ারম্যান নিয়োগে আইনের ৭(১) ধারা অনুসরণ হয়নি।
১২ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট (খাদ্য বিক্রয়ের গাড়ি) বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত
৩২ মিনিট আগে