
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যায় এখনো অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগে নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে ডিএমপি কমিশনার আছেন। আমাদের কাছে এখনো অকাট্য প্রমাণ আসেনি। আমরা যাই বলি তথ্য ভিত্তিক কথা বলি। এখনো আমাদের কাছে প্রমাণসহ কোনো তথ্য আসে নাই। কিন্তু তারপরেও হারুন (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ) কিছু বলেছে।’
মাদকের বিষয়টি বারবার সামনে আসছে। কিন্তু পরিবার বলছে তাঁর সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য দিচ্ছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাঁর মরদেহের ময়নাতদন্ত হবে। সবকিছু হবে। আর কিছু বলতে পারব না।’
গত ৪ নভেম্বর ডেমরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফারদিন, ৫ নভেম্বর তাঁর বাবা একটি জিডি করেন রামপুরা থানায়। ৭ নভেম্বর বিকেলে নৌপুলিশ শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করেন।
এই সম্পর্কিত আরও পড়ুন:

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান প্রস্তুতি সম্পর্কে পরবর্তী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানো, জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের তালিকা...
৩৯ মিনিট আগে
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
১ ঘণ্টা আগে
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১ নিও পরিচালনা করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। ফলে দূরপাল্লার আন্তর্জাতিক গন্তব্যের পাশাপাশি আঞ্চলিক রুটেও বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।
২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩ ধারায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০২৫ সালের ১৪ এপ্রিল সাইফুল ইসলাম গ্রেপ্তার হন।
২ ঘণ্টা আগে