
বিডিআর বিদ্রোহের কারণে চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরি ফেরতের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন তাঁরা।
সংবাদ সম্মেলনে ২০০৯ সালে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে হাবিলদার (সিগন্যাল) মো. সিরাজুল ইসলাম তাঁদের ৫ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—বিশেষ আদালত কর্তৃক প্রদত্ত রায় নির্বাহী আদেশে বাতিল করা; চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকের বেতন-ভাতা ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ চাকরিতে পূর্ণ বহাল করা; ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্তপূর্বক দোষীদের বিচার, যাঁরা নির্দোষ তাঁদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা; পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করা; বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাভোগকারী বিডিআর সদস্যরা, যাঁরা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর যাবৎ কারা অন্তরীণ আছেন, তাঁদের অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতিপূর্বক মুক্তি দেওয়া।

বরিশালের চৌমাথা লেকসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত শাহান আরা বেগম শিশু পার্ক ভেঙে ফেলেছে সিটি করপোরেশন। পার্কসংলগ্ন অর্ধনির্মিত দুইতলা গোলচত্বর ভবনও ভাঙা শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সেখানে সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা রয়েছে।
৮ মিনিট আগে
বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৭৯ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এতে পুনর্নিরীক্ষণের আবেদন করা প্রতি ১০০ জনের প্রায় ২৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।
১৬ মিনিট আগে
মাকে শেষবিদায় জানিয়ে আবার চট্টগ্রাম কারাগারে ফিরেছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কারাগার থেকে বের হন তিনি।
২৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে সাড়ে তিন মাসে ২৫টি ট্রান্সফরমার চুরির ঘটনায় এফআইআর না করায় ওসি মোহাম্মদ কামরুল হাসানকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলেছেন আদালত। তাঁর বিরুদ্ধে ১৫ কার্যদিবসের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চাঁদপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে