কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে এক সোর্স আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আব্দুল হামিদ (৪০)। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানে নুরুজ্জামান তাগাদগিরি নামের এক ব্যক্তিকে ৫০টি ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামানের বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সেখানে ফিলিপনগর চরের চরমপন্থী ‘রাখি বাহিনী’র প্রধান রাখি ও তাঁর সহযোগী মিঠু লাল উপস্থিত ছিলেন। তাঁরা গুলি ছুড়লে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স হামিদ পায়ে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা পালিয়ে যান। অভিযানকালে ৫০টি ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ এবং ঘটনাস্থল থেকে নুরুজ্জামানকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আহত সোর্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আটোয়ারীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রিফাত নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আটোয়ারী-পঞ্চগড় আঞ্চলিক সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুলসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রাজধানীর নিকুঞ্জে একটি আবাসিক ভবনে গোপনে মদের মিনি বার ও সিসা (হুক্কা) বারের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে ফ্ল্যাট থেকে বিদেশি মদ, সিসা সেট, হুক্কা, কয়লা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে...
২০ মিনিট আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক কৃষিকন্যা হলে ছাত্রীদের কক্ষ থেকে রান্নার বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ এবং ভাঙচুর করেছে হল প্রশাসন। গতকাল সোমবার বিকেলে হল প্রভোস্টের নির্দেশে হাউস টিউটর ও কর্মচারীরা এই অভিযান পরিচালনা করেন। তবে আবাসন সংকট ও ডাইনিংয়ের নিম্নমানের খাবারের মধ্যে হল কর্তৃপক্ষের..
৩৩ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকার আমদানিনিষিদ্ধ সিগারেট জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৯ মিনিট আগে