
রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানান শফিকুল ইসলাম।
পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম বর্জ্য ব্যবস্থাপনায় কর্মরত অবস্থায় আজ সকালে মধ্য বাড্ডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।
ডিএনসিসি প্রশাসক বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করে এবং যেসব ড্রাইভারের লাইসেন্স নেই ও অদক্ষ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর সঙ্গে আলোচনা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁরা যাতে নিরাপদে ও নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারেন—সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
শফিকুল ইসলাম মিল্টন বলেন, এ রকম মর্মান্তিক মৃত্যু আর যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রশাসক নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় নিহতের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক অনুদান এবং শেফালী বেগমের এক বছরের বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়।
শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এ সময় নিহত পরিচ্ছন্নতা কর্মীর বাসায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। এটি বাঙালি জাতির অহংকার, গৌরব, মর্যাদা ও সর্বশ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পেয়েছে। এর জন্য অগণিত মানুষকে তাজা রক্ত ও সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে। স্বাধীনতার পাঁচ দশক পরও মহান
৮ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের কারণে নিয়োগ থেকে বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ শনিবার বিকেল থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। আজ শনিবার বিসিক শিল্পনগরীতে পরিচালিত অভিযানে এম এম খান ফুডসকে ৪ লাখ, এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩ লাখ এবং আজহার ফুড প্রোডাক্টস...
১৯ মিনিট আগে
ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনটি যশোরের দিকে যাচ্ছিল। ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে রেলক্রসিংয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
২৪ মিনিট আগে