
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ শুক্রবার ৭টা ২০ মিনিটে ডিএনসিসির বাড্ডা (২১ নম্বর ওয়ার্ড) এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কাজে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। এ সময় তাঁরা নিহত শেফালী বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় মো. শহিদুজ্জামান নান্নু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
১২ মিনিট আগে
সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে ক্ষতিকর সবকিছু অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে সুন্দরবন এলাকায় গড়ে ওঠা শিল্পকারখানাগুলোও তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আজ শনিবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন...
১৫ মিনিট আগে
নতুন কোম্পানি গঠন, ট্রেড লাইসেন্স, ক্লিয়ারেন্স, আইআরসি এবং মেশিনপত্র আমদানির এলসি খোলাসহ ব্যবসা শুরুর বিভিন্ন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ার সময়সীমা আগের ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ কর্মদিবসে নামিয়ে আনার ব্যবস্থা চলছে।
২৬ মিনিট আগে
বিটোপিয়াকে ঘিরে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হিসাব পরিচালনা, ব্যক্তিগত তথ্য ব্যবহার ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে স্বচ্ছ তদন্ত চেয়েছে বেসিস। তদন্ত শেষ হওয়ার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দোষী না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফ্রিল্যান্সিং খাতের জন্য জাতীয় নীতিমালা তৈরিরও প্রস্তাব...
৩০ মিনিট আগে