
‘স্বর্ণ স্মাগলিং পণ্য নয়। বরং দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি একটি সিন্ডিকেটের কারণে স্বর্ণের বৈধ আমদানির পথ বাধাগ্রস্ত ছিল।’ বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় খুলনা বিভাগের ১০ জেলার জুয়েলার্স সমিতির নেতারা অংশ নেন। তিনি বলেন, সরকারের নীতিগত সহায়তায় এখন স্বর্ণ খাতকে শৃঙ্খলার মধ্যে এনে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
এনামুল হক খান বলেন, ‘যে পণ্য মানুষ নিজে এবং পরিবারের সদস্যরা ব্যবহার করেন, সেটিকে শুধু “স্মাগলিং পণ্য” হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিদেশি সিন্ডিকেট বৈধভাবে স্বর্ণ আমদানির পথকে বাধাগ্রস্ত করেছে।’ তিনি বলেন, সরকার স্বর্ণ খাতকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে এনে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে ভ্যাট, টার্নওভার ট্যাক্স ও উৎস কর হ্রাসসহ বিভিন্ন নীতিগত সহায়তা দেওয়া হয়েছে। বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ তৈরি হওয়ায় দেশের জুয়েলারি শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
বাজুস সভাপতি আরও বলেন, ‘সরকার স্বর্ণ ব্যবসায়ীদের যে সুযোগ দিয়েছে, আমরা তা শতভাগ কাজে লাগাতে চাই। শিগগিরই স্বর্ণ আমদানির প্রক্রিয়া আরও সহজ হবে। লাইসেন্সের মাধ্যমে সব ব্যবসায়ী বৈধভাবে স্বর্ণ আমদানি করতে পারবেন।’
তিনি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক জুয়েলারি রপ্তানিকারক দেশগুলোর কাতারে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দেশীয় বাজারকে আরও সমৃদ্ধ করে বাংলাদেশের স্বর্ণশিল্পকে বৈশ্বিক বাজারে পৌঁছে দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন।
যশোর জেলা বাজুসের সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় সহসভাপতি আজাদ আহমেদ, সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও সমীর ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১২ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১২ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৬ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
২৯ মিনিট আগে