রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন বাড়ির পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আয়েশার বাবা মো. ইকবাল হোসেন জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। বর্তমানে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে।
ইকবাল হোসেন আরও জানান, তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। আজ দুপুরে রাস্তায় খেলা করছিল ওই দুই শিশু। এ সময় তিনি বাড়িতেই ছিলেন। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেওয়ালের নিচ থেকে বের করে। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
মরিয়মের বাবা রাজমিস্ত্রি মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। পাশের বাসার আয়েশার সাথে প্রতিদিন খেলত। আজকেও আয়েশার সাথে খেলতে যায়। পাশের বাসার দেয়াল চাপায় তাঁর মেয়েসহ আয়েশাও মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ মিনিট আগে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়।
১০ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
২৪ মিনিট আগে
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১ ঘণ্টা আগে