
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে ৬.৫, ১০.৫ ও ১০ কেজি ওজনের তিনটি পাঙাশ মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোরের মধ্যে মাছগুলো ধরা পড়ে। পরে দুজন মাছ ব্যবসায়ী মাছগুলো হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট আড়তে নিয়ে যান।
ঘাটের আড়তদার ও জেলেরা জানান, পদ্মায় তিনটি পাঙাশ মাছ ধরা পড়ে। এগুলোর ওজন ৬.৫, ১০.৫ ও ১০ কেজি। শিবালয় উপজেলার আরিচা থেকে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা এলাকার সুধীর হালদার ৬.৫ ও ১০.৫ কেজি ওজনের দুটি পাঙাশ মাছ আড়তে আনেন। এ ছাড়া হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের মাছ ব্যবসায়ী রতন দাস ১০ কেজি ওজনের পাঙাশটি আন্ধারমানিক আড়তে নিয়ে যান।
বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এবং আন্ধারমানিক ঘাট আড়তদার সুমন রাজবংশী রাধু জানান, শিবালয় উপজেলার আরিচা থেকে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা এলাকার সুধীর হালদার এবং আন্ধারমানিক গ্রামের মাছ ব্যবসায়ী রতন দাস তিনটি পাঙাশ মাছ আড়তে নিয়ে আসেন। উপজেলার দাসকান্দি বয়ড়া এলাকার এবং ঢাকার ব্যবসায়ী মাসুম আনসারি ৬.৫ কেজি ওজনের পাঙাশটি ১ হাজার ১০০ টাকা দরে ৭ হাজার ১ শত ৫০ টাকা দিয়ে কিনে নেন। তবে সুধীরের ১০.৫ কেজির পাঙাশটি বিক্রি হয়নি। এ ছাড়া হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের মাছ ব্যবসায়ী রতন দাস ১০ কেজি ওজনের পাঙাশটি আন্ধারমানিক আড়তে নিয়ে আসেন। মাছটি বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ কিনে নেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী সুধীর হালদার বলেন, ‘শিবালয় উপজেলার পদ্মা নদী থেকে জেলেরা দুটি পাঙাশ মাছ ধরে আরিচায় নিয়ে এলে আমি মাছটি কিনে হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে যাই। ৬.৫ কেজি ওজনের মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। তবে আড়তে দেরি করে আসায় ১০.৫ কেজি ওজনের মাছটি বিক্রি করতে পারিনি।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, এই মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যেই বড় বড় পাঙাশ বিশেষ করে ১০-১৫ কেজির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। কয়েক দিন ধরে পানি কমতে থাকায় আবার বড় বড় পাঙাশের পাশাপাশি বাগাড়, আইর মাছ ধরা পড়ছে। হরিরামপুর ও শিবালয়য়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে