নারীদের নিয়ে কটূক্তির জেরে মন্ত্রিত্ব হারান সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর বিদেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। কয়েকটি দেশের বিমানবন্দর থেকে দেশে ফিরে আসেন তিনি। তখন থেকেই উত্তরার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপন ভেঙে দুই দিন আগে বাসায় ফিরেছেন মুরাদ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী জাহানারা ধানমন্ডি থানায় হত্যার হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মুরাদের ধানমন্ডির বাসা সূত্রে জানা গেছে, ২৮ নম্বর রোডের (এডিসি লেক জেনিথ) ১৫ নম্বর এ বাসার চারতলায় থাকেন মুরাদের স্ত্রী ও তাঁদের দুই ছেলে-মেয়ে। মুরাদের বাসায় এখন কেউ নেই।
মুরাদকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেও বাসায় ছিলেন স্ত্রী ও সন্তানেরা। দুই দিন আগে বাসায় ফিরে আসেন মুরাদ। বাসায় ফেরার মাত্র দুই দিনের মাথায় আবারও বাসা ছাড়লেন মুরাদ এবং তাঁর হুমকির কারণে বাসা ছেড়ে চলে গেছেন স্ত্রী-সন্তানেরা।
বাসা সূত্রে আরও জানা গেছে, বিকেল চারটায় দিকে ধানমন্ডি থানা-পুলিশের উপস্থিতিতে সন্তানদের নিয়ে বাসা ছাড়েন মুরাদের স্ত্রী। এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন তিনি। আর পুলিশ আসার খবরে বাসা ছেড়ে চলে যান মুরাদ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলির নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ সদস্য বাসায় আসেন। তাঁরা বাসা ঘুরে দেখেন। পরে ডা. মুরাদের স্ত্রীকে নিয়ে থানায় ফিরে যান। থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে গালাগালি ও হত্যার হুমকির অভিযোগে জিডি করলেন।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১০ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।
৪১ মিনিট আগে