
রাজধানীর সূত্রাপুরের ডালপট্টি এলাকায় অভিযান চালিয়ে আশরাফ বুক বাইন্ডিং নামের একটি প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক শ্রেণির বাংলা, ইংরেজি ও সহপাঠ বইয়ের বিপুল পরিমাণ নকল কপি উদ্ধার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হেলালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একটি পরিদর্শক দলও উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্র বলছে, সূত্রাপুর থানার এসআই আমির হেলালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফ বুক বাইন্ডিং থেকে নকল বই উদ্ধার করা হয়। বাইন্ডিং কারখানার মালিক নাজমুলকে এ সময় গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে কোতোয়ালি থানাধীন মিম প্রেসে অভিযান চালিয়ে আরও কিছু নকল বইয়ের ছাপা ফর্মা উদ্ধার করা হয়।
এ সময় প্রেসে কর্মরত চারজন মেশিনম্যানকে আটক করা গেলেও প্রেসের মালিক পালিয়ে যেতে সক্ষম হন।
গ্রেপ্তার নাজমুল পুলিশের কাছে স্বীকার করেন, সূত্রাপুরে নকল বই ছাপার কর্মকাণ্ডে বিপ্লব ও সম্রাট নামের দুই ব্যক্তি জড়িত।
পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে