
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। এবারের বাজেটে সংস্কৃতি খাতের জন্য ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন তাৎক্ষণিক এক বিবৃতিতে বলেন, বাজেট দেখে মনে হচ্ছে, পূর্ববর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও সংস্কৃতিকে অপ্রয়োজনীয় খাত হিসেবে বিবেচনা করছে।
বিবৃতিতে তাঁরা বলেন, এই বাজেট দিয়ে জাতীয় সংস্কৃতির উজ্জীবন সম্ভব নয়। প্রস্তাবিত বরাদ্দের মধ্যে ৪৮৫ কোটি টাকা পরিচালন ব্যয় এবং ৩৪১ কোটি টাকা উন্নয়ন ব্যয় হিসেবে রাখা হয়েছে।
উদীচীর নেতারা আরও বলেন, গত বছরের তুলনায় এবার সংস্কৃতি খাতে বরাদ্দ কমেছে বলে প্রতীয়মান হচ্ছে। জেলায় জেলায় শিল্পকলা একাডেমি ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা অব্যাহত রয়েছে। অনেক মিলনায়তনে মঞ্চ, শব্দযন্ত্র ও আলোর ব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে এবং পর্যাপ্ত জনবল সংকটও রয়েছে।
উদীচীর নেতারা অভিযোগ করেন, পরিচালন ব্যয় বাড়লেও উন্নয়ন ব্যয় আশানুরূপভাবে বাড়েনি। শিল্পকলা একাডেমি উপজেলা পর্যায়ে সম্প্রসারণের দীর্ঘদিনের দাবি বাজেটে উপেক্ষিত হয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন। তাঁরা জানান, বাজেটের বিস্তারিত পর্যালোচনার পর পরবর্তী সময়ে আরও বিস্তৃত মতামত দেওয়া হবে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আবেদন নিয়ে আসা এক গ্রাহককে যথাযথ সেবা না দেওয়ার অভিযোগে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক ওয়্যারিং পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা ও গ্রাহক হয়রানির অভিযোগে মো. মানিক খান নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে...
৫ মিনিট আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে এসআরবি-৫-এর একটি দল।
৮ মিনিট আগে
বাগেরহাটের কচুয়ায় কয়েলের ভিটা সংলগ্ন একটি পুকুর থেকে হোসনেয়ারা বেগম (৫৫) নামে এক বিধবা নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত হোসনেয়ারা বেগম কচুয়া গ্রামের মৃত হানিফ আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী ছিলেন...
১২ মিনিট আগে
‘বাবা গরিব। চাইলেও স্বামীর চাওয়া টাকা দিতে পারেননি। এ জন্যই কি আমার গায়ে গরম পানি ছুড়ে মারা হলো?’—জয়পুরহাটের পাঁচবিবিতে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেকুন নাহারের (২৫) কণ্ঠে এমনই আকুতি। শরীরের যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে হাসপাতালের বিছানায় দিন কাটছে তাঁর। পাশে সাড়ে তিন মাসের শিশুসন্তান...
১৫ মিনিট আগে