Ajker Patrika

ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল মায়ের

ঢামেক প্রতিবেদক
ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল মায়ের
প্রতীকী ছবি

রাজধানীর টিকাটুলীতে বাসচাপায় রিনা রানী ঘোষ (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, দুপুরে রিনা রানী টিকাটুলী ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অন্য একটি বাসকে ওভারটেক করার সময় দোয়েল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই দোয়েল পরিবহনের বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই আবু বক্কর।

নিহত রিনা রানী ঘোষের স্বামী বিশ্বজিত ঘোষ জানান, তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে তাঁরা দুই ছেলেকে নিয়ে ওয়ারীর কে এম দাস লেনের স্বামীবাগ এলাকায় থাকেন। বিশ্বজিত ঠাটারী বাজারে মাছ কাটার কাজ করেন। আর রিনা রানী বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

বিশ্বজিত জানান, ঘটনার দিন ছোট ছেলে পিথু ঘোষকে নবাবপুরের একটি স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন রিনা রানী। পথে টিকাটুলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত