
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরের পর নূর মোহাম্মদকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
মহানগর অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী অবৈধ মিছিল বের করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী অবৈধ মিছিল বের করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাঁদের হেফাজত থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেস কার্ড, ককটেল তৈরির সরঞ্জাম ও ভিলেওন ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে আসামির সম্পৃক্ততা যাচাই, নাশকতার অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত এবং ককটেল তৈরির উৎস উদ্ঘাটনের জন্য তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

‘মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, ‘মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, তারপরও সামনে ডেঙ্গু প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে। আপনাদের আহ্বান জানাব নিজেদের বাসাবাড়ি পরিষ্কার রাখবেন...
৫ মিনিট আগে
রাজধানীতে পৃথক ঘটনায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) ও শনিবার দিবাগত রাত ৩টার দিকে ডেমরা...
১৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসির) ভেতরে থাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে (৫৬) গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখল করে টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছে। খালের জায়গায় ৭টি পৌর মার্কেটসহ আরও নানা স্থাপনা গড়ে ওঠায় খালটি বিলীন হওয়ার পথে। এতে শহরে স্থায়ী জলাবদ্ধতা ও ভিক্টোরিয়া রোডে যানজট বেড়েছে।
৩২ মিনিট আগে