
‘মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, ‘মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, তারপরও সামনে ডেঙ্গু প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে। আপনাদের আহ্বান জানাব নিজেদের বাসাবাড়ি পরিষ্কার রাখবেন। ডেঙ্গু থেকে মুক্ত থাকতে হলে আমাদের সচেতন থাকতে হবে।’
আজ রোববার বনানীর কড়াইল বস্তি সংলগ্ন এরশাদ মাঠে আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনকালে প্রশাসক এ সব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বিশেষ অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন থেকে সাধ্য অনুযায়ী প্রতিদিন মশার ওষুধ ছিটাই, বিকেল বেলা ফগিং করি যাতে, মশা নিয়ন্ত্রণে রাখা যায়। বর্ষা শুরু হয়ে গেছে। আনাচে-কানাচে পানি জমে মশার লার্ভা সৃষ্টি হচ্ছে। এখন থেকে আমাদের স্লোগান ‘শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি করি পরিষ্কার।’
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মোট ১৯০৫টি এবং অস্থায়ীভাবে ১৮৫১টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং এই কার্যক্রম আগামী তিন দিন অব্যাহত থাকবে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে তদন্তে সত্যতা মিলেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেছেন। নিরাপত্তা শঙ্কা ও মানসিক চাপে বিদ্যালয় ছেড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
১০ মিনিট আগে
কয়েক বছর ধরে নদী ভাঙনে উপজেলার মেখলি এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি। প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র।
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
২৫ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে। এ ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
২৯ মিনিট আগে