
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহফুজা খানমকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে বিদায় জানান সহকর্মী, স্বজন, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর মরদেহ নেওয়া হয় ডাকসু প্রাঙ্গণেও।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সাবেক এই ছাত্রনেতাকে দাফন করা হয়।
আজ সকালে বৃষ্টির মধ্যে মাহফুজা খানমের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনার প্রাঙ্গণে। শুরুতে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, এশিয়াটিক সোসাইটিসহ নানা প্রতিষ্ঠান তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা জানাতে আসেন ডাকসুর আরও এক সাবেক ভিপি ও নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাসদের নেতা মুশতাক হোসেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কচি-কাঁচার মেলা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গেরিলা ১৯৭১, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশ জাসদ, গণফোরাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ, শান্তি পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, গণসংগীত সমন্বয় পরিষদ, ক্ষেত-মজুর সমিতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল মঙ্গলবার সকালে মাহফুজা খানম বাসা থেকে বের হয়ে পথে অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা খানমের জন্ম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল, কলকাতায়। ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন তিনি। এখন পর্যন্ত ডাকসুর একমাত্র নারী ভিপি তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মাহফুজা খানম। এরপর ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে তাঁকে পাসপোর্ট দেয়নি তৎকালীন পাকিস্তান সরকার।
কর্মজীবনে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতায় নিযুক্ত থাকা অধ্যাপক মাহফুজা খানম এশিয়াটিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন। কেন্দ্রীয় খেলাঘর আসরেরও চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান মাহফুজা খানম।
১৯৬৯ সালের ৮ ফেব্রুয়ারি প্রখ্যাত আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও চিকিৎসায় অব্যবস্থাপনার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে হামের প্রাদুর্ভাব রোধে
২ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদেশে পালানোর চেষ্টার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান বাদী হয়ে আজ বুধবার আশুলিয়া থানায় মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদল। তারা একটি জরুরি হটলাইন সেবা চালু করেছে, যে নম্বরে যোগাযোগ করে ঘরে বসেই মিলবে হামের প্রাথমিক চিকিৎসা।
২৬ মিনিট আগে