রাজধানীর মিরপুর রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় আরও ১০টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এঁদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. আয়েশা পারভীন। তাঁর সঙ্গে ছিলেন সিআইডির ফরেনসিকের ল্যাব পরীক্ষক শুভ জয় বৈদ্য।
শুভ জয় বৈদ্য বলেন, আজ ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এঁদের ডিএনএ পরীক্ষার জন্য হাড় ও টিস্যু সংগ্রহ করা হয়েছে। গতকাল ছয়টি মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া মরদেহ দাবিদারদের মালিবাগ সিআইডি ল্যাবে গিয়ে নমুনা দিতে বলা হয়েছে।
এর আগে, মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর। তিনি বলেন, আজ ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে সাতজন অজ্ঞাত। যাঁদের বয়স আনুমানিক ২০ থেকে ৪০ বছরের মধ্যে। অজ্ঞাতদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। বাকিরা হলেন শরীয়তপুরের নড়িয়ার উপজেলার পূর্ব হালইসার গ্রামের মুছাই দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫) এবং নেত্রকোনা মদন উপজেলার পদমশ্রী গ্রামের সনু মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৬)।
এসআই বলেন, এ ছাড়া দু-তিনটি মরদেহের একাধিক পরিবার দাবিদার পাওয়া গেছে। সব মরদেহ ও দাবিদারদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। গতকাল ছয়টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ নমুনার প্রতিবেদন আসার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
২ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২ ঘণ্টা আগে