
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার মালিকানায় আমেরিকার নিউ জার্সিতে একটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে, বাড়িটির মূল্য ২ লাখ ৮০ হাজার ডলার। দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক জানায়, এস কে সিনহার বিরুদ্ধে অনুসন্ধান চলা অবস্থায় তাঁর বিদেশে অর্থ পাচারের অভিযোগে কানাডা, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুরসহ একাধিক দেশে তাঁর সম্পদের তথ্যের জন্য চিঠি দেন অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। তাঁর চিঠির জবাবে আমেরিকা থেকে এস কে সিনহার তিনতলা বাড়ি কেনার রেকর্ডপত্র পায় দুদক।
সূত্র আরও জানায়, অনুসন্ধানের প্রক্রিয়া শেষে এখন মামলার প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে এস কে সিনহার বিরুদ্ধে মামলা দায়ের করবে দুদক।

১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১২ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১২ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৪ মিনিট আগে
রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে