
আগামী এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান অণ্বেষা।
এছাড়া নতুন এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন তানভীর আহমেদ শিহাব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন রিয়াজুল ইসলাম রিয়াজ।
কমিটির ঘোষণার পরে কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান আগামী ৭ কার্যদিবসের মধ্যে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ প্রদান করেন।

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও তাঁর স্বামী মো. মোশাররফ হোসেন সরদারের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
৩ মিনিট আগে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তাঁর স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
১৫ মিনিট আগে
আপনারা রগ কাটা ছাড়া কী চিনেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন? আমি সে বিষয়ে বলতে চাই না, কখনো বলিনি। কিন্তু এখন আপনারা আমাকে দিয়ে বলাচ্ছেন।
২৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর-৩ সংসদীয় এলাকার শুটিং ও পিকনিক স্পট এবং হোটেল ও রিসোর্টে সভা-সমাবেশসহ কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ।
১ ঘণ্টা আগে