
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ সংবর্ধনা দেন।
পরে দুই বিচারপতি বক্তব্য দেন। এরপর প্রধান বিচারপতি কথা বলেন। এ সময় আপিল বিভাগের অন্য বিচারপতিরা বেঞ্চে ছিলেন।
সংবর্ধনা শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হিসেবে নয়; বরং অন্য অঙ্গের সঙ্গে সমমর্যাদায় বিচার বিভাগকে নিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, যা নির্বাহী ও আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে বিচার বিভাগের পূর্ণ স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যেতে পারে।
এদিকে সংবর্ধনার জবাবে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব বলেন, ‘আমাদের দেশে একসময় সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা ছিল যে, আইন পেশা নারীদের জন্য উপযুক্ত নয়। অত্যন্ত আনন্দের বিষয়, বর্তমান সময়ে আমাদের দেশের নারীরা সেই অচলায়তনকে অতিক্রম করে স্বতঃস্ফূর্তভাবে আইন পেশার সঙ্গে সংযুক্ত হচ্ছেন।’
ফারাহ মাহবুব আরও বলেন, একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে প্রত্যেক মানুষের আইনের আশ্রয় লাভ ও বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল দায়িত্ব। বিচার বিভাগ দেশ ও জনগণের আইনি এবং মৌলিক অধিকার সুরক্ষায় অতন্দ্রপ্রহরীর দায়িত্ব পালন করে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
১৬ মিনিট আগে
রাতে রাকিবসহ কয়েকজন মেয়েবন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে দেখেন, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর মাথায় গুলিবিদ্ধসহ...
৩৮ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৃদ্ধ মায়ের ওপর নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে এক যুবককে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমানকে হাতে বেত নিয়ে প্রকাশ্যে
১ ঘণ্টা আগে
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। শুধু সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ১৫টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে