
প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে। রমনা বিভাগের এডিসি হারুন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছিল।
সংঘর্ষের সূত্রপাত কী নিয়ে জানতে চাইলে রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, ‘সংঘর্ষের কারণ এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয় কথা বলে পরে জানাতে পারব।’
তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে নিউমার্কেটে যান। কাপড় কেনা নিয়ে দোকানির সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। দোকানে থাকা ছুরি দিয়ে এক ছাত্রকে আহত করা হয়। আহত শিক্ষার্থীকে ঢামেকে নেওয়া হয়েছে।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষ থামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখনো রাস্তায় রয়েছেন। পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের বিরুদ্ধে তারা নানান স্লোগান দিচ্ছেন।

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. রাজিবুল ইসলাম (২৮) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
১১ ঘণ্টা আগে
সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আনা বিশেষ বৈশিষ্ট্যের সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) দেখতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ঈদের পরদিন আজ শুক্রবার বিকেল থেকে চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় পরিলক্ষিত হয়।
১২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
১৫ ঘণ্টা আগে