রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, মিছিলের প্রস্তুতিকালে অন্যদের আটক করতে গেলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানায় বনানী থানা-পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মনির হোসেন (৪৮)।
বনানী থানা-পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০ থেকে ৪০ জন সেখানে জড়ো হন। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, অন্যদের আটকের চেষ্টা করা হলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজনের গণপিটুনিতে আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৭ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
৩৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে
চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে