রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে সোমবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার মো. মানিকের ছেলে আল আমিন ওরফে মাহিম (২১), নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. কালাচানের ছেলে মো. শুভ (২৩), গাজীপুরের পূবাইলের মো. সেলিমের ছেলে মো. রাসেল (১৮), শরীয়তপুরের সখীপুরের মো. সিরাজের ছেলে মো. সোহান (২৫), বরগুনার বামনা উপজেলার হাশেম মৃধার ছেলে রফিকুল ইসলাম (২৬) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবু সিদ্দিকের ছেলে মো. ওয়াহেদ (১৯)।
এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু, ছোরা, ব্লেড জব্দ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নাড়ির টানে বাড়ি ফেরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁরা মূলত বাস, প্রাইভেট কারে থাকা যাত্রীদের মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে যেতেন। সেই সঙ্গে অন্ধকারের মধ্যে কাউকে একা পেলে ছুরি ঠেকিয়ে সব কেড়ে নিতেন। তাঁরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে ছিনতাই মামলা করা হচ্ছে।’

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২১ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে