
ফরিদপুরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাকারিয়া সজিব মোল্যা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ রোববার ভোরের দিকে ফরিদপুর জেলা সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজিব মোল্যা মধুখালী পৌরসভার মেছোরদিয়া এলাকার সাহেদ মোল্যার ছেলে।
গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি করেন ওই কিশোরীর বাবা। এর আগে বুধবার (১৯ নভেম্বর) ওই কিশোরীকে ফরিদপুর শহরের বেইলি ব্রিজ এলাকা থেকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞাত একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
থানা-পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বছর আগে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় সজিব মোল্যার। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। সেই সুবাদে গত বুধবার (১৯ নভেম্বর) ফরিদপুর শহরে ঘুরতে আসেন তাঁরা। একপর্যায়ে কিশোরী পানি খেতে চাইলে পানির সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর অসুস্থ অবস্থায় সজিব তাকে মধুখালী উপজেলা শহরে নিয়ে একটি অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে পৌঁছানোর পর একপর্যায়ে রক্তক্ষরণ শুরু হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এই যুবক ও কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্কের জেরে ঘটনাটি ঘটে। থানায় অভিযোগ দায়েরের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৯ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান।
২ ঘণ্টা আগে