রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে বাস-সিএনজি সংঘর্ষে সিনজি চালক সহ দুইজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিএনজিচালক শহিদুল ইসলাম (৫০) ও সিএনজি যাত্রী দোকান কর্মী ইমরান (৪৮)। আহতের ব্যক্তির নাম রফিক (৫০)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারের লিডার পবিত্র কুমার ভৌমিক জানান, রাতে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেন। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কুমার ভৌমিক আরও জানান, রাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপরে একটি বাস যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনার ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ি থেকে থেকে ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১৭ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
৩১ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে