বাংলাদেশ সরকারের অর্থায়নে বিমানবন্দর রুটেই বাংলাদেশে পাতাল মেট্রোরেল নির্মিত হতে যাচ্ছে। প্রকল্প শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। যাত্রী ধারণ ক্ষমতা দৈনিক ৮ লাখ।
অবকাঠামোর ধরণ পাতাল এবং উড়াল। মোট দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪১ কিলোমিটার। স্টেশন সংখ্যা ২১টি। দুটি রুটে চলবে পাতাল মেট্রোরেল। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পূর্বাচল রুট।
বিমানবন্দর রুটের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার (সম্পূর্ণ অংশ পাতাল)। বিমানবন্দর রুটের স্টেশন ১২টি। বিমানবন্দর রুটের স্টেশনসমূহ, বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল ৩-খিলক্ষেত-নদ্দা-নতুন বাজার, উত্তর বাড্ডা-বাড্ডা-আফতাব নগর-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর। বিমানবন্দর রুটেই বাংলাদেশে প্রথম পাতাল মেট্রোরেল নির্মিত হতে যাচ্ছে।
বিমানবন্দর রুট-২ দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬১ কিলোমিটার। বিমানবন্দর রুটের স্টেশন ৯টি। তন্মধ্যে ৭টি স্টেশন হবে উড়ালে। নদ্দা ও নতুন বাজার স্টেশনদ্বয় বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মিত হবে। নদ্দা ও নতুন বাজার স্টেশনের আন্তঃফুট সংযোগ ব্যবহার করে বিমানবন্দর থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে।
বিমানবন্দর রুটের স্টেশন সমূহ, নতুন বাজার নদ্দা-জোয়ার সাহারা-বোয়ালিয়া-মস্তুল-শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম-পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব-পূর্বাচল টার্মিনাল।
যাতায়াতের সময়
বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১২টি স্টেশনে থেমে ২৪ মিনিট ৩০ সেকেন্ড।
নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৯টি স্টেশন থেমে ২০ মিনিট ৩৫ সেকেন্ড।
কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ১৬টি স্টেশন থেমে ৪০ মিনিট।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজের আশপাশেও হামলাকারীরা লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে এ ভাঙচুর-লুটপাট চলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
৮ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব ঠেকাতে শসাখেতে পেতে রাখা বিদ্যুতের তারের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক টাইলসমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসাখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩৭ মিনিট আগে
খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।
৩৯ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে...
৪২ মিনিট আগে