
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাঁর কাছ থেকে ১৭টি শটগানের গুলি ও ৩টি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এগুলো পুলিশের কাছ থেকে লুট হওয়া বলে জানিয়েছে র্যাব। এ ছাড়া মাদক বিক্রির ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আওলাদ হোসেন (৪৩)। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার আটিগাঁও এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, উদ্ধার করা গোলাবারুদ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশ।
আজ রোববার র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কদমতলী থানার জুরাইন মুরাদপুর হাইস্কুল রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালায়। অভিযানে আওলাদ হোসেনকে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাঁর কাছ থেকে ১৭টি শটগানের গুলি ও ৩টি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। র্যাবের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। এসব লুট হওয়া ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ ঘটনায় গ্রেপ্তার আওলাদ হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
২৪ মিনিট আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
২৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
৩০ মিনিট আগে
রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
১ ঘণ্টা আগে