
রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. স্বপন মিয়া জানান, তাঁদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজারের নয়াটোলা এলাকার থাকতেন। তাঁর বাবা সিরাজুল ইসলামের কিছুটা মানসিক সমস্যা ছিল।
তিনি আরও জানান, গতকাল শনিবার রাতে বাসা থেকে বের হওয়ার পর তাঁর বাবা আর বাসায় ফেরেননি। আজ রোববার সকালে পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পান।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়কে একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

অপহরণের শিকার মো. মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী। তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা। গত ২ জুলাই রাত সাড়ে ১২টার পর ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে মোহাম্মদপুরে এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলেন। পথে কল্যাণপুরের দারুস সালাম জামে মসজিদের নিচে একটি দোকানে পানি কিনতে থামেন। মোটরসাইকেল চালু করার সময় ৫ থেকে ৬ জন ব্যক্তি
৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুতায়িত হয়ে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষির অভিযোগে ফাতিমা মনীষা নামের এক নারীকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ রোববার বিচারক এস এম শরিয়ত উল্লাহ তাৎক্ষণিক এই আদেশ দেন।
২৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে অপহৃত এক কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে এ ঘটনায় অভিযুক্ত মো. রিমনকে (২০) আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রিমন ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার লংগাইর ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
৩৩ মিনিট আগে