ডিমের বাজার নিয়ন্ত্রণে সোমবার ভোররাতে রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে র্যাব। অতিরিক্ত দাম রাখায় ৯ ঘণ্টার এই অভিযানে ২৭টি প্রতিষ্ঠানকে বারো লাখ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
সোমবার ভোররাত সাড়ে ৪টা থেকে মোবাইল কোর্ট শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত। র্যাব ১০ এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান করা পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, রাজধানী কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালায়। এ সকল এলাকার হাটে বাজারে ক্রয় রশিদ ছাড়া ডিম ক্রয় ও বিক্রি করা হয়। অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এভাবে তারা ডিম বিক্রি করে। এমন ২৭টি প্রতিষ্ঠানকে বারো লক্ষ পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে...
২৮ মিনিট আগে
দুই হাত নেই, কিন্তু সেই সীমাবদ্ধতা নিলা খাতুনের স্বপ্নকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, পরিবারের অক্লান্ত সহযোগিতা আর নিজের নিরন্তর পরিশ্রমে পা দিয়ে লিখেই সফলভাবে মাস্টার্স (কামিল) সম্পন্ন...
২ ঘণ্টা আগে
নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইট বেগমের (৫০) মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
৩ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কৃষক দলের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (৪ জুলাই) মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে