বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারেরা হলেন—রাজু (২৯), সুমন (২৮) ও রিপন (৩৯)। এ সময় তাঁদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ দুই হাজার ৪০ টাকা ও তিনটি কাঠের লাঠি জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল।
তিনি বলেন, সোমবার রাতে বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে তারা চাঁদা তুলছিল।
সোহেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা জানান, তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণ করছিল। ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় একটি মামলা করা হয়েছে এবং তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি এম. জে. সোহেল।

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামের বিরুদ্ধে এলডিডিপির (লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মে লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েল রানা নামের এক ভুক্তভোগী।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
৫ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৫ ঘণ্টা আগে