
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় আমিনুল ইসলাম ওরফে সুমন (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। পরে তুরাগ ও আশুলিয়া থানার সীমানা নিয়ে দ্বন্দ্বে সড়কে লাশ পড়ে ছিল কয়েক ঘণ্টা ধরে।
গাবতলী টু ধউরের মিরপুর বেড়িবাঁধ রোডের উত্তরা আঞ্চলিক পুলিশ লাইনসের সামনে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেলচালক হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের মাওলানা আব্দুর সাত্তারের ছেলে। তিনি গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় থাকতেন।
অজ্ঞাত গাড়ির চাপায় ভুক্তভোগী আমিনুল ইসলামের মাথাসহ শরীরে রক্তাক্ত জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কোনো গাড়ি বা চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তৌহিদুল ইসলাম নামের এক পথচারী জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়ে দীর্ঘক্ষণ সড়কে পড়ে ছিলেন।
খোঁজখবর নিয়ে জানা যায়, পথচারীরা প্রথমে তুরাগ থানা-পুলিশে খবর দেন। পরে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার না করে ঘটনা আশুলিয়া থানা এলাকায় বলে জানায়। সে সঙ্গে আশুলিয়া থানা-পুলিশকে জানায়। পরে আশুলিয়া থানা-পুলিশ এসে জানায়, দুর্ঘটনাটি তুরাগ থানা এলাকায় ঘটেছে। অতঃপর সীমানা নিয়ে দ্বন্দ্ব শেষে সোয়া ৪টার দিকে তুরাগ থানা-পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনাটি আমাদের থানা এলাকায় হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’
ঘটনাস্থলে থাকা একই থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, নিহত ব্যক্তির স্বজনদের বিনা ময়নাতদন্তে লাশ দাফনের পরিপ্রেক্ষিতে মরদেহ টঙ্গী মেডিকেলে পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁরা ডেথ সার্টিফিকেট নিয়ে লাশ নিয়ে যান। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে দুই থানা-পুলিশের সীমানা নিয়ে দ্বন্দ্বের বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি।

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১৭ মিনিট আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি...
১ ঘণ্টা আগে