
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেছেন, ‘আসন্ন রমজান মাস ঘিরে খাদ্যর গুণগতমান ও নিরাপত্তার বিষয়ে তৎপরতা আরও বাড়ানো হয়েছে। খাদ্যে মানবদেহের ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, সিন্ডিকেটে কোনো ক্ষতিকারক খাবার তৈরি করে বাজারজাত করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএসটিআই মহাপরিচালক বলেন, ‘দেশের নাগরিকদের জন্য নিরাপদ, মানসম্মত ও সঠিক পরিমাপের খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্যের নিশ্চয়তা প্রদান করতে বিএসটিআই বদ্ধপরিকর। তা বাস্তবায়নে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা কার্যালয়ের সেবার মান বাড়তে জেলা অফিসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধন ও একটি অত্যাধুনিক ক্লে ব্রিকস ইটের টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম, খোদেজা খাতুন ও কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মো. আলমগীর খান।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিসিকের ডিজিএম মুনতাসির মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়াসহ বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ।

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বিমা (ইনস্যুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
৮ মিনিট আগে
ময়মনসিংহে চলন্ত ট্রেনে শারমীন আক্তার (২৪) নামের এক ভাসমান নারী সন্তান জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে সন্তান ভূমিষ্ঠের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ঈদের জামাত উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। ঈদকে ঘিরে ইতিমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো...
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে