
কুমিল্লার তিতাসে মো. নজরুল ইসলাম ভূঁইয়া (৩০) নামের এক যুবককে হত্যা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোররাতে উপজেলার মজিদপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তাঁর স্ত্রী স্মৃতি আক্তার।
নিহত নজরুল উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে।
আসামিদের স্বীকারোক্তির বরাতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুলউল্লাহ জানান, দুই সন্তানের জননী স্মৃতি ভাড়া বাসায় থাকার সময়ে নজরুলের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। কয়েকবার তাঁদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্বামী হোসেন। পরে স্ত্রীকে মজিদপুর গ্রামে নিয়ে এলেও সম্পর্ক বজায় থাকায় হোসেন ক্ষুব্ধ হন। ৬ আগস্ট রাতে স্মৃতির ডাকে নজরুল ওই বাড়িতে এসে ঘরে ঢোকেন। এ সময় দরজার আড়ালে লুকিয়ে থাকা হোসেন চায়নিজ কুড়াল দিয়ে নজরুলের মাথায় আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্মৃতি তাঁর মুখ চেপে ধরেন এবং হোসেন এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ ছয় টুকরা করে বস্তায় ভরে বাড়ির পাশে তিতাস নদে ফেলে দেন। ঘটনার পর থেকে নজরুলকে কোথাও পাওয়া না গেলে তাঁর বাবা তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
আজ সকাল থেকে নদে লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করছে। তবে সংবাদ লেখা পর্যন্ত হোসেনের বাড়ির পাশে নদ থেকে একটি ইটভর্তি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়।

রাজশাহীর বাঘায় চুলার আগুনে তিনটি বসতঘর, ধান-গম, গরু-ছাগলসহ এক কৃষক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচ বেগম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
১৪ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
১৯ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত শাহীন পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর এলাকার গনি মেম্বারের ছেলে।
১ ঘণ্টা আগে
খায়রুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা। এই জামিনের ফলে খায়রুল হকের মুক্তিতে আপাতত বাধা নেই বলে জানিয়েছেন মোতাহার হোসেন সাজু।
১ ঘণ্টা আগে