
কুমিল্লা গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে ২ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে রাতের মধ্যে জেলার বুড়িচং, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
এর মধ্যে সোমবার দুপুরে বুড়িচং উপজেলা সদর ও পশ্চিমসিংহ এলাকায় পানিতে ডুবে হাসিবুল (১০) ও ইব্রাহিম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার গোরকমুড়া এলাকায় সেরাজুল এবং রাতে মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় বন্যার পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজালা রানী চাকমা মির্জাপুরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কুমিল্লার লাকসাম উপজেলার আওশপাড়া আশ্রয়কেন্দ্রে ব্রেইন স্ট্রোকে মারা যান মুনিরুল হকের স্ত্রী মাকসুদা বেগম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কুমিল্লার বিভিন্ন উপজেলায় ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি।’
এদিকে গত রোববার বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দিতে মাদ্রাসা পড়ুয়া দুই চাচাতো বোন ও বুড়িচংয় উপজেলা দুজন মারা যান। কুমিল্লায় গত শনি ও রোববার দুই দিনে বন্যার পানিতে ডুবে চার শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম বেলায়েত হোসেন বেলাল। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীন সংগ্রাম...
৩ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ার নার্সারি খাসিয়া পুঞ্জির ৯টি পরিবারের পানজুমের ৮ হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে এ ঘটনাটি ঘটে।
৮ মিনিট আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গতকাল বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
১১ মিনিট আগে
খুলনা সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন।
১৬ মিনিট আগে