
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হচ্ছে পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) ও একই গ্রামের আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে সমবয়সী তিন শিশু—ইমরান, জোনায়েদ ও বাইজিদ—বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেনি। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা বাইজিদ চিৎকার করলে স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন।
পরে তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি এম এ মজিদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২ জুলাই এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে বাড়ি থেকে বের হন রিজাউলের স্ত্রী পিয়া খাতুন। একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ উত্তোলনও করেন তিনি। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে সন্ধান না পেয়ে ৪ জুলাই মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী পরিবার। স্ত্রীর সন্ধান না পেয়ে ক্ষোভ আর হতাশায় দুই বছর
৯ মিনিট আগে
চট্টগ্রামের চকবাজারে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দুপুরে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ওই হামলার ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগর পুলিশ ও র্যাবের পৃথক সাঁড়াশ
২১ মিনিট আগে
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ জুলাই। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ বুধবার রায়ের এই তারিখ ধার্য করেন।
২৬ মিনিট আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা।
২৯ মিনিট আগে