
কুমিল্লার দাউদকান্দিতে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মকবুল হোসেন (৫৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. ইকবাল হোসেন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় জাহাঙ্গীর হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিহত মকবুল হোসেন দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের এশিয়া প্রজেক্ট পাড় এলাকার মৃত আক্কু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন সকাল আনুমানিক ৮টার দিকে কুশিয়ারা গ্রামে নিজ বাড়ির পাশে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মকবুল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর হোসেনের পক্ষের লোকজন দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মকবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে মকবুলসহ পরিবারের কয়েকজন সদস্য মারাত্মকভাবে আহত হন। আহতরা হলেন ইমরান হোসেন, মিনু আক্তার, তানজিনা আক্তার ও লামিয়া আক্তার।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মকবুল হোসেনসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন মারা যান।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী বলেন, `মাটি কাটা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা নিয়মিত মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।'
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বগুড়ার সোনাতলা রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় স্টেশন মাস্টারসহ সাতজন আহত হয়েছেন। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। ঘটনার পর স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
১ মিনিট আগে
অনুমোদনহীন স্লিপার কোচ তৈরি ও মেরামতের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর পাঁচটি বডি বিল্ডিং গ্যারেজকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)...
৩ মিনিট আগে
ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা-পুলিশ।
৬ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ।
৮ মিনিট আগে