কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে নয়টি বেসরকারি হাসপাতাল বন্ধ করা হয়েছে। লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. নাজিয়া বিনতে আলম বলেন, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর আজ মঙ্গলবার পৌর শহরের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
বন্ধ করা হাসপাতালগুলো হলো-ইজি হেলথ কেয়ার, মা মনি লাইফ কেয়ার হাসপাতাল, লাকসাম সেন্ট্রাল ল্যাব, আল কারীম ডায়াগনস্টিক সেন্টার, আল-খিদমাহ্ হাসপাতাল, আপস জেনারেল হাসপাতাল, হাজারী মেডিকেল, লিট হেলথ কেয়ার ও সিগমা হেলথকেয়ার।
এর মধ্যে সিগমা হেলথকেয়ার হাসপাতালকে ১০ হাজার ও লিট হেলথ কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডা. নাজিয়া বিনতে আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অনিবন্ধিত এবং সরকারি নির্দেশ উপেক্ষা করে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা থাকবে সেগুলোতে অভিযান চালানো হবে। যেগুলো বন্ধ করা হলো, সেগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে খোলার অনুমতি পাবে।

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা এলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের দিন উচ্ছেদ করা বেশির ভাগ স্থানেও নতুন করে দখল বসেনি বলে জানিয়েছে
২১ মিনিট আগে
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান-সাবেক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায়
২৫ মিনিট আগে
আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা যায় মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামি এ মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে...
৩০ মিনিট আগে
ভাড়াসংকট ও লোকসানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ই-কার সেবা বন্ধ হয়ে গেছে। চালকদের দাবি, দৈনিক নির্ধারিত অর্থ পরিশোধের পর আয় না থাকায় এই সেবা টিকিয়ে রাখা তাঁদের পক্ষে সম্ভব হয়নি।
৩৪ মিনিট আগে