
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে খুলনা বিভাগকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম বিভাগীয় কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি ইমাম উদ্দিন (সপ্রাবি) বালিকা দলের খুদে ফুটবলারদের সঙ্গে আনন্দে মেতেছেন হাসনাত আবদুল্লাহ (এমপি)।
তকাল শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় মিরপুর-১৩তে টিচার্স ট্রেনিং সেন্টারে অবস্থানরত খুদে শিক্ষার্থীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করে আনন্দে মেতে ওঠেন। এ সময় হাসনাত আবদুল্লাহ নিজ হাতে অটোগ্রাফযুক্ত আন্তর্জাতিক মানের ২০টি ফুটবল উপহার দেন এবং তাদের মিষ্টিমুখ করান।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ খুদে খেলোয়াড়দের বেশ কিছু আবদার পূরণ করাসহ আগামী দিনে দেবিদ্বারে খেলাধুলার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ময়নাল হোসেনসহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে জাতীয় পর্যায়ের খেলায় খুলনা বিভাগকে হারিয়ে চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি ইমাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চট্টগ্রাম বিভাগ বিজয়ী হয়। আজ রোববার বেলা ৩টায় প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে খুদে শিক্ষার্থীরা।

জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজের কারণে তিনটি মহল্লার প্রায় অর্ধেক বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে ধানখেতে পোনা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিল্লার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছে উল্লাপাড়া থানা।
২১ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। বুধবার সকালের এ ঘটনায় ৪৮ জেলে জীবিত উদ্ধার হয়েছেন। দুইটি ট্রলার সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি ভাসমান অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২৮ মিনিট আগে