
কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক টোল প্লাজা এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কার থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট চলাকালে তাঁকে আটক করা হয়।
আটক রুবেল মিয়া ঢাকা জেলার মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-৩১-৭৫১৮) তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চালকের আসনের নিচ থেকে সাতটি বান্ডিলে স্কচটেপ দিয়ে মোড়ানো ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও চালককে আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, আজ দুপুরে ঢাকাগামী একটি প্রাইভেট কার থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে