
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনের ওপর লরি উল্টে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কুমিল্লার লালমাই উপেজলার বিজয়পুরে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিলে তিন ঘণ্টা পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, ‘সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিংয়ের ওপর দুটি অটোরিকশাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা রেলওয়ের ইনচার্জ মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে লরি ও অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে