
কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩ জন শিক্ষক আজ প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ সফর তাদের জন্য স্মরণীয়, অনুপ্রেরণাদায়ী ও স্বপ্নপূরণের অভিজ্ঞতায় পরিণত হয়...

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে শুরু করে কুমিল্লা লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

কুমিল্লা সদর দক্ষিণে লালমাই পাহাড়ে আবারও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। উপজেলার বারপাড়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে (চারাবাড়ি) বসতঘর নির্মাণের জন্য মাটি খননের সময় ঘরের দেয়াল ও প্রাচীন কাঠামোর অংশবিশেষ পাওয়া যায়।

কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চরে ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চরে এই দুর্ঘটনা ঘটে।