
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি প্রার্থীর এক প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছিল। যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫-এর ১৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এই অভিযোগে বিএনপি প্রার্থীর প্রতিনিধি ইব্রাহিম নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কোনো ছাড় দেবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শহরের গরুহাট্টা এলাকায় শিয়ালজানি খালের ওয়াকওয়ের পাশে থাকা ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমরা সকলেই জানি এই লন্ডনি মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন।’
২০ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় জহিরুল ইসলাম হৃদয় নামের এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস।
২৫ মিনিট আগে
‘দেশ ও জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হব।’ বলেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
৪০ মিনিট আগে