
কুমিল্লার একটি স্কুলের সাধারণ দিনের চিত্র হঠাৎ করেই যেন হয়ে উঠল ব্যতিক্রমী। শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছে—এই চেনা দৃশ্যের মাঝে নীরবে এসে বসেন একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তবে রাজনৈতিক পরিচয়ের ভারী আবরণ ছেড়ে শিক্ষার্থীদের পাশে বসে তিনি যেন সাধারণ এক ছাত্র হয়ে ওঠেন। মনোযোগী, নীরব, আগ্রহী হয়ে ক্লাস করেন তাদের সঙ্গে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে এমনই এক ভিন্নধর্মী মুহূর্তের সাক্ষী হন শিক্ষক-শিক্ষার্থীরা। দেশের চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে অংশ নিতে এসে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্কুলটি পরিদর্শনে যান। আনুষ্ঠানিকতা শেষে হঠাৎই তিনি ঢুকে পড়েন একটি শ্রেণিকক্ষে। সেই সময় সপ্তম শ্রেণির বাংলা ক্লাস চলছিল। শ্রেণিকক্ষে প্রবেশের আগে তিনি শিক্ষিকার অনুমতি নেন।
এরপর কোনো আনুষ্ঠানিকতা বা আলাদা আসনের ব্যবস্থা না করে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে একটি বেঞ্চে বসে পড়েন। শিক্ষিকাকে তিনি অনুরোধ করেন, যেন স্বাভাবিক নিয়মেই পাঠদান চালিয়ে যান। এমনকি ক্লাস চলাকালে যেন আর কেউ প্রবেশ না করে, সে নির্দেশনাও দেন। ক্লাসরুমে তখন অন্য রকম এক পরিবেশ। একজন সংসদ সদস্য শিক্ষার্থীদের কাতারে বসে পাঠ শুনছেন—এ দৃশ্য শিক্ষার্থীদের মাঝে কৌতূহল ও উৎসাহ দুটোই বাড়িয়ে দেয়। তবে তিনি নিজে ছিলেন পুরোপুরি নিবিষ্ট, যেন সত্যিই একজন শিক্ষার্থী। প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই ক্লাসে তিনি মনোযোগ দিয়ে পাঠ শোনেন। একপর্যায়ে শ্রেণির এক ছাত্রীর কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি-মজুর’ কবিতাটি আবৃত্তি শোনেন। ছাত্রীর আবৃত্তি মনোযোগ দিয়ে শোনার সময় তাঁর চোখেমুখে ফুটে ওঠে প্রশংসা ও সন্তুষ্টির ছাপ। ক্লাসের শেষ দিকে মনিরুল হক চৌধুরী দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পড়াশোনার গুরুত্ব, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং নিজেদের দক্ষতা গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন।
দিদার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ বলেন, একজন সংসদ সদস্য হয়েও শিক্ষার্থীদের মাঝে এসে তাদের সঙ্গে একই বেঞ্চে বসে সময় দিয়ে পাঠ গ্রহণ করা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি শিক্ষকদের মাঝেও দায়িত্ববোধ ও আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে। এমন অংশগ্রহণমূলক উপস্থিতি শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি তাদের সাথে মিশে, তাদের সাথে ক্লাস করেছি। আমাদের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষা যদি তাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে, তাহলে তারা আর স্কুল ফাঁকি দেবে না বা পড়াশোনায় অমনোযোগী হবে না।’ তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক সুযোগ-সুবিধা এবং দক্ষ, যোগ্য শিক্ষক দিয়ে পরিচালিত করা অত্যন্ত জরুরি।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে