
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার আইডিএফপিসি প্রকল্পের আওতায় প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে চলমান একটি ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর কাজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর বারেরা গ্রামে ৩৭ লাখ ৮৪ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী কাজ বন্ধ করে দেন। পরে পৌরসভার কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পান এবং নির্ধারিত নকশা অনুযায়ী কাজ সম্পন্নের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ আগস্ট ‘হাসান-হোসাইন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পায়। সম্প্রতি কাজ শুরু হলেও অনুমোদিত নকশা অনুযায়ী বটম স্লাব ৭ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও সেখানে ৪ থেকে ৫ ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ ছাড়া এক রড থেকে আরেক রডের দূরত্ব ৬ থেকে ৮ ইঞ্চি হওয়ার কথা থাকলেও তা ১০ ইঞ্চি বা তার বেশি রাখা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পৌর প্রশাসককে অবহিত করলে পৌরসভার প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, চুক্তির শর্ত লঙ্ঘন ও নকশাবহির্ভূতভাবে ড্রেনের বটম স্লাব ঢালাই করার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রাতে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মাসুদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় পিপিআর অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান-হোসাইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইব্রাহিম খলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন বলেন, নির্ধারিত ৭ ইঞ্চির পরিবর্তে ৫ ইঞ্চি পুরুত্বে ঢালাই দেওয়া হচ্ছিল। পৌরসভার প্রকৌশলীর হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে কাজ সংশোধন করে ৭ ইঞ্চি পুরুত্ব নিশ্চিত করা হয়েছে। কাজের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে এ হামলা চালানো হয়।
৩ মিনিট আগে
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আর জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। ঘটনার পরদিন ১ মার্চ রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় অবহেলা...
৪ মিনিট আগে
নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ হয়েছে। একই ঘটনায় হাসপাতালের নার্সদের হেনস্তা, প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় (২৬) চান্দগাঁও থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দেন।
৩৫ মিনিট আগে