
কুমিল্লার বুড়িচংয়ে পণ্যবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংসনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়ার আবদুল বারেকের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কুমিল্লা থেকে মোটরসাইকেলে দেবিদ্বারের উদ্দেশে যাচ্ছিলেন সাদ্দাম। পথে কংসনগর মেতিরাফ মসজিদের পাশে বিপরীত দিক থেকে আসা একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহী সাদ্দাম সড়কের ওপর পড়ে গেলে লরির চাকা তাঁর মাথা পিষ্ট করে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরুদ্ধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করেন। তবে লরিটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সব সময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
৪ মিনিট আগে
কৃষকদের টাকা দিলে তারা বিদেশে পাচার করবে না বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেছেন, কৃষকেরা কৃষিতে বিনিয়োগ করে কৃষি বিপ্লব ঘটাবে। কৃষির উৎপাদন বাড়াতে কৃষককার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হবে।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদকের ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুই কারবারি। আজ শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদকবিরোধী এক সভায় এ অঙ্গীকার করেন তারাঁ।
৪১ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বেলা ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪৬ বিজিবি অফিসসংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশ
১ ঘণ্টা আগে