
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের মৃত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে থাকা সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ কোনো সংকেত ছাড়াই মহাসড়কের বাঁ পাশে থামানোর চেষ্টা করে। এ সময় পেছনে থাকা শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শ্যামলী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
সংঘর্ষে বাসটির সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের বাসটি কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ সড়কের পাশে থামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উভয় বাসের চালক পালিয়ে গেছেন।’
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৩ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৩ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
৩ ঘণ্টা আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
৩ ঘণ্টা আগে